1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপঃ বাঘারপাড়া পৌরসভা ও জামদিয়া ইউনিয়ন একাদশের জয় - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপঃ বাঘারপাড়া পৌরসভা ও জামদিয়া ইউনিয়ন একাদশের জয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪৫৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ মোল্য, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত , প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা শচিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

এদিন বিকেল সাড়ে ৩ টায় পাইলট স্কুল মাঠে দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করেন বাঘারপাড়া পৌরসভা বনাম দরাজহাট ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলার প্রথময়ার্ধের আট মিনিটে পৌরসভার আতিক হাসান সাইমুন এবং দ্বিতীয়ার্ধের দশ মিনিটে দিগন্ত বিশ্বাস একটি করে গোল করেন। এ ম্যাচে শূন্য হাতে গোল বঞ্চিত হয়ে দরাজহাট ফুটবল একাদশ পরাজয় বরণ করে।

দিনের দ্বিতীয় ম্যাচে জামদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বাসুয়াড়ি ইউনিয়ন একাদশ প্রতিদ্ধীতায় মাঠে নামে। খেলার শুরুতে বাসুয়াড়ির নাফিজ হোসেন সাত মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরক্ষণে জামদিয়ার শিমুল হোসেন বাসুয়াড়ির গোলে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান। খেলার দ্বিতীয়ার্ধে জামদিয়ার আবু হুরায়রা আট মিনিটে এবং বারো মিনিটে জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌছে দেয়। এ খেলায় জামদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বাসুয়াড়ি ইউনিয়ন ফুটবল একাদশকে তিন এক গোলে পরাজিত করে। আজ জহুরপুর বনাম বন্দবিলা ইউনিয়ন , দোহাকুলা বনাম রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar