1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিভাগ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ পরিস্থিতিতে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসন চারটি ইউনিয়নের মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য কন্ট্রোল রুম খোলা সহ ৯০ টি সাইক্লোন সেন্টার, পাঁচটি মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে মংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এর কারণে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছাস ও ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে বাতাসের বেগ আঘাত আনতে পারে।

শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সবে য়ে ঝুঁকিপূর্ণ এলাকা বগি তেরা বাকা উত্তর সাউথখালী গাবতলা রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর কদমতলা এবং রায়েন্দা বাজার পূর্ব মাথা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এবং এসব এলাকার কয়েক হাজার মানুষ ইতিমধ্যে সাইক্লোন সেন্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে বিভিন্ন সংস্থা সূত্রে জানা গেছে।

সিডর বিধ্বস্ত সাউথখালী এলাকার বাসিন্দা মোশারেফ হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, আব্দুর রব চৌকিদার, লোকমান সহ অনেকেই জানান, ভুল করে সিডরের সময় সাইক্লোন সেল্টারে না গিয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছি এ বছর সে ভুল করবনা। আমরা আগে থেকেই প্রস্ততি নিয়ে রেখেছি। সন্ধ্যার আগে পরিবার-পরিজন সহ সাইক্লোন সেন্টারে উপস্থিত হব।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব বলেন লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে এবং সাইক্লোন সেণ্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৯৬ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ১০ নম্বর মহাবিপদ সংকেত এর খবর জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক ও বেসরকারি সংস্থার মাধ্যমে প্রচার প্রচারণা চলমান। পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar