নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর সাতক্ষীরা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করেছে নীলডুমুর ১৭ বিজিবি। ২৬ মে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলডুমুর (১৭ বিজিবি)ব্যাটালিয়ন কতৃপক্ষ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক ” এ লক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক বিএ লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্ এর সার্বিক তত্ত্বাবধানে ও নীলডুমুর বিজিবির সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম এর উপস্থিতিতে নীলডুমুর বিজিবি সরকারী প্রাথমিকি বিদ্যালয়ে আশ্রয়রত ১৫০ জনেরও বেশি জনসাধারণের মাঝে নিয়মিত রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করে চলেছে।
এছাড়াও, নীলডুমুর বিজিবি সরকারী প্রাথমিকি বিদ্যালয় এর আশ্রয়কেন্দ্রে এবং নীলডুমুর বাজার সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্থ ১০০(একশত) জন গরীব ও দুস্থ্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। একইসাথে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আগত স্বেচ্ছাসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের মাঝেও নিয়মিতভাবে খাবার পরিবেশন করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে এলাকার সর্বসাধারণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে নীলডুমুর ১৭ বিজিবি।