1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরায় লক্ষমাত্রার চেয়ে বেশি তিলের আবাদ হয়েছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মাগুরায় লক্ষমাত্রার চেয়ে বেশি তিলের আবাদ হয়েছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

মাগুরা জেলায় এ বছর লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে তিল চাষ হয়েছে। উচ্চ ফলনশীল বীজ এবং আবহাওয়া ভালো থাকার কারণে এ মৌসুমে তিলের  ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ মৌসুমে  তিল চাষের লক্ষমাত্র ছিল ২ হাজার ৭৫৫ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৩ হাজার ৪২৪ হেক্টর জমিতে। যা লক্ষমাত্রার চেয়ে ৬৬৯ হেক্টর বেশি।  
মোট চাষকৃত জমির  মধ্যে মাগুরা সদর উপজেলায় ১ হাজার ৯০৭ হেক্টর, শ্রীপুরে ৬২০ হেক্টর, শালিখায় ৫৬৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ৩৩২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের তিলের চাষ হয়েছে। চাষকৃত মোট জমি থেকে প্রায় ৪ হাজার ৩৮৪ মেট্রিক টন তিল উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

চলতি মৌসুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা তিল-২ও ৪ জাত এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি তিল-২ও ৪সহ স্থানীয়  উন্নত জাতের তিল চাষ করেছেন জেলার কৃষকরা।
সদর উপজেলার মালিক  গ্রামের কৃষক  বাহারুল ইসলাম জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় এ বছর ২ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বারি তিল-৪ জাতের তিল চাষ করেছেন। দুই বিঘা জমি থেকে তিনি প্রায় ৯ মণ তিল পাবেন বলে আশা করছেন।

জেলার সদর উপজেলার বড়খড়ি গ্রামের  কৃষক মোহাইমিন আলম ইসলাম জানান, তিনি এ বছর প্রায় সাড়ে তিন বিঘা জমিতে উচ্চফলনশীল বারি তিল-২ জাত চাষ করেছেন। চাষকৃত জমি থেকে প্রায় ১৮ মণ ঘরে তোলার পাশাপাশি ভালো দামে তিল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী জানান, তিল একটি তেল জাতীয় ফসল। সরকার তেল জাতীয় ফসলের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় তিলের ভালো ফলন হবে। তিলের উৎপাদ বৃদ্ধির জন্য মাগুরা কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করছেন এবং বিভিন্ন পরমর্শ ও সহযোগিতা দিচ্ছে। বিনা ও বারি কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল তিল চাষের  কারণে সার্বিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা ভালো দামে তিল বিক্রি করতে পারবেন বলে আশা করছে কৃষি বিভাগ। তিলের তেল পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্য সম্মত বিধায় তিল উৎপাদে আগ্রহী  হয়ে উঠছেন কৃষকরা। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar