1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদযাপন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদযাপন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২২৭ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। সারাদেশের ন্যায় দেবহাটায় ভুমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়। শনিবার ৮ জুন সকাল ১০ টায় একটি রেলি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা এসি ল্যান্ড অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আলোচনায় এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান খাঁন, ভারপ্রাপ্ত নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতুল কুমার জোদ্দার, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, দেবহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ বিভিন্ন সেবা গ্রহীতারা অংশগ্রহণ করেন।

আজ শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। তারই ধারাবাহিকতায় দেবহাটা ভুমি সেবা উদযাপন করা হচ্ছে।

উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান তার বক্তব্য বলেন সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে। উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বা আটকে থাকা ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেবা দেয়ার সময় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে শিথিলতা বা কোনো ধরনের অবহেলা, উদাসীনতা লক্ষ্য করা গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar