1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে তৈয়েব আলী(৩৪)।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহতের পিতা আব্দুল আজিজ জানান সহকর্মীদের সাথে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাঁদ নির্মানের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের উপর একটি রড পড়ে যায়। এসময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আব্দুল আজিজ আরও জানান দুর্ঘটনাবশত ছেলের মুত্যু হওয়ায় তারা মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়েছেন। তবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে তার ছেলের মৃতু হতো না বলেও দাবি বৃদ্ধ পিতার।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাঁদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুৎ লাইনের উপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়রনাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে। স্থানীয়রা জানায় কয়েক মাস আগে একই ধরণের পৃথক দু’টি ঘটনায় আনিছুর ও শোকর আলী আরও দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তারা যথাক্রমে উপজেলার পারশ্বেখালী গ্রামের মোস্তফা বৈশখালী গ্রামের ওমর আলীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যৎ এর মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।

পল্লী বিদ্যুৎ এর শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার জানান বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মানের ফলে কয়েক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar