1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে সম্বর্ধনা প্রদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে সম্বর্ধনা প্রদান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফাকে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৯ জুন রবিবার সকাল ১১ টায় স্কুল হল রুমে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনদরদি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। তিনি তার বক্তব্যে বলেন, আমি খুব সাধারণ ঘরের ছেলে আর সাধারণ মানুষেরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সম্মান দিয়েছেন, আমি এই সম্মানের মর্যাদা রাখবো।স্কুলের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমতো কাজ করবো ।

এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যদি কোন বখাটে ছেলেদের দ্বারা ইভটিজিং এর শিকার হও তাহলে আমাকে জানালে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সকল ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী হতে বলেছেন সাথে সাথে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ আফসার আলী মাস্টার। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান কাজল, মোঃ আজগর আলী। স্কুলের সকল শিক্ষকগণ সহ ছাত্র ছাত্রীবৃন্দ।

এদিকে ৬ইজুন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাসহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ কে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান আব্দুল মতিন, উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন, প্রাক্তন ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সচিব, উদ্যোক্তা, গ্রামপুলিশগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar