1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মিলে নিহত ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মিলে নিহত ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৮ জন খবরটি পড়েছেন

মণিরামপুরের বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো রাইস মিলে ঢুকে পড়ায় ট্রাক হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন । আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হচ্ছেন,মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে ট্রাক চালক নূরুল ইসলাম (৪২) সরকারি প্রজেক্টের পানির ট্যাংক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকটি (ঢাকা মেট্রো- ড- ১২-০৪৪০) যশোরের মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপারী রাইস মিলের গেটের সাইডে ঢুকে পড়ে। ।এসময় দোকানে থাকা আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ দু’জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ট্রাক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক চালক কে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar