1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করণের দাবীতে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করণের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে প্রাণ প্রকৃতি এবং প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর সহযোগীতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে ১৩ই জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাইদ, আনন্দ টিভির প্রতিনিধি তপন কুমার বিশ্বাস, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিএনআরএর আরিফুর রহমান, সিডিও ইয়ুথ টিমের সদস্যরাসহ শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ব্যাপকভাবে গ্রাস করেছে শ্যামনগর উপজেলা অঞ্চলকে। তবুও নদী খাল দখল বন্ধ নেই ভূমি দস্যুদের। নদীর চরের গাছ কেটে ধ্বংস করে সেই চর দখল করে ঘের, দোকান তৈরিতে মেতেছে ভূমি দস্যুরা। এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নোনাপানির খাল ও মিঠা পানির খাল। ভূমিদস্যুরা সরকারি খাল ৯৯ বছরের বন্দবস্ত নেওয়ার কারণে খালের পানিতে কাউকে হাত দিতে দেয় না। আর সাধারণ কৃষকদের পানির অভাবে শত শত বিঘা জমিতে ধান নষ্ট হয়। আমাদের দাবি প্রভাবশালীদের কাছ থেকে এই খাল গুলো উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

মানববন্ধন শেষে সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সাংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বরাবর স্মারকলিপি প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar