কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন লালমসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন, আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে, ছেলের আর্তনাদ শুনে বাবা আবু তাহের সন্তানকে উদ্ধারের জন্যে এগিয়ে আসেন।এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবা ও ছেলের মর্মান্তিক এই মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।