1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৭৫) মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে বার্ধক্যজণিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন স্বজনরা।

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা ও এসআই গিয়াস উদ্দীনের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar