ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও ধলেচর গ্রামের নুর ইসলামের ছেলে রাজু শেখ (২২)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালকসহ বাসের স্টাফরা পালিয়ে যায়। জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাসের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের অপর আরোহী মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধাার করেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।