1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপন করবে উপজেলা প্রশাসন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপন করবে উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩০ জন খবরটি পড়েছেন

অভয়নগর(যশোর) প্রতিনিধি। ৩০ দিনে ৩০লাখ খেজুর বীজ রোপনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বছর অভয়নগরসহ যশোর জেলায় ১ কোটি খেজুর বীজ রোপনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়। যার শুরুটা হতে যাচ্ছে আগামী ৬ই জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর নেতৃত্বে প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আলোচিত মালোপাড়ায় নদীর তীরে চার একর খাস জমিতে ৩ হাজার খেজুর চারা রোপনের মধ্য দিয়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপনের উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

এ উপজেলায় একুশ একর জমিতে ৩০ লাখ খেজুর বীজ রোপন করা হবে। রোপনকৃত জায়গা গুলো মধ্যে নদীর পাড়, শিক্ষাপ্রতিষ্ঠান ,খালের পাড়, রাস্তার দুই পাস সহ বিভিন্ন খাস জমিতে এ বীজ রোপন করা হবে। বলা হয়েছে, যার জমিতে এ বীজ রোপন করা হবে সেই ব্যক্তি হবেন এর মালিক । এর রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা এবং সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে । এই কাজের অংশীদার হিসেবে যারা ভালো করবেন তাদেরকে সার্টিফিকেট এবং পরবর্তীতে সংবর্ধনা প্রদান করা হবে বলে প্রস্তুতি সভায় জানানো হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে বা যে কোন ধরনের খেলার মাঠে এই খেজুর গাছ রোপন যাবে না। এই কর্মকান্ডে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।

উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভ‚মি শামীম হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল দাস,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান তৈয়্যবুর রহমান এবং বিকাশ রায় কপিল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তৈয়বুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, সাংবাদিক গাজী আবুল হোসেন,প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, সিদ্ধিপাশা ইউপি সচিব ইসমাইল হোসেন, শুভরাড়া ইউপি সদস্য সেলিনা পারভীন প্রমূখ।
শাহিন হোসেন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar