1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুন্সীগঞ্জে প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মুন্সীগঞ্জে প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার দুপুরে উপজেলার পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ গুলির ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় পুলিশ কাউসার হালদার (৪৫), শেখ নুর হালদার (৪৮) ও নুর হোসেন হালদার (৪০) নামে তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে পরাজিত সভাপতি প্রার্থী মিলেনুর রহমান মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যায়। পরে সুমন হালদারকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar