1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্বশুরবাড়িতে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

শ্বশুরবাড়িতে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামে শ্বশুরবাড়িতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবক স্ত্রী ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১০ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় বুধবার দুপুরের দিকে সোহেলের ভাই বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। দুই ছেলে-মেয়ের জনক সোহেল বিয়ের পর থেকেই তার স্ত্রীকে নিয়ে সূর্যোগ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতো।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের নাগর মিয়ার ছেলে সোহেল মিয়ার একই ইউনিয়নের কলিমাঝি গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে ফাতেমার সাথে প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়। ভাড়ায় মোটরসাইকেল চালক সোহেলের শ্বশুর-শ্বাশুরীর একমাত্র মেয়ে ফাতেমা ছাড়া কোন সন্তান না থাকায় বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে সোহেল মিয়া তার স্ত্রী-সন্তানদের মারধর করে।

মারধরের পর স্ত্রী ফাতেমা বেগম বাচ্চাদের নিয়ে বাড়ির পাশের প্রতিবেশী খোকন মিয়ার বাড়িতে রাতে অবস্থান করে। ওইদিন রাতে বাড়িতে একা ঘুমান সোহেল মিয়া। ওই রাতে সোহেল স্ত্রীর ওড়না দিয়ে নিজের বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। বুধবার ভোরবেলা সোহেলের ছেলে রমিন মিয়া (১৪) ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখে তার বাবা ফ্যানের সাথে ঝুলছে। পরে তার ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় ডহরনগর ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা ডহরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আসলাম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় থানায় সোহেলের ভাই বাদি হয়ে একটু ইউটি মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar