1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে কে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

অভয়নগরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে কে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১১৭ জন খবরটি পড়েছেন
আহত কামরান -ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের বড় ছেলে শাহ্ আবিদ কামরান কে (২২) কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন মুক্তার কারি্ররে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গুরুতর আহত কামরান কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কয়ার হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৬) রাতে আহতর বাবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর বাদি হয়ে হামলাকারি ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি মোহন কে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত হামলাকারীরা হলেন, নওয়াপাড়া বেঙ্গল রেলগেট এলাকার মৃত খলিল হাওলাদারের ছেলে রুহুল আমিন, নওয়াপাড়া রেলস্টেশন বস্তির আফজাল হোসেনের ছেলে মানিক ওরফ কালা মানিক, বড় বাজার এলাকার কালা চাঁন, বেলাল আহম্মদ বাবু, গুয়াখোলা শাহীমাড় এলাকার মুছা কামাল ও মোহন ।

মামলার বাদি শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে আমার বড় ছেলে শাহ্ আবিদ কামরানক হত্যার উদ্দেশ্যে একদল চিহ্নিত সন্ত্রাসী কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করাা হয়। একটি পায়ের রগও কেটে ফেলা হয়। গুরুতর আহত কামরান কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে নিয়ে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতা্লে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতা্লে নেয়া হয়েছে। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা চালিয়ে ছিল তাদের ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রসীর বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেছি। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রসীদের আইনের আওতায় এ্নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

নওয়াপাড়া রেলস্টেশন এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, কামরানের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনাঙ্করে আসছে। অথচ স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেন না।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে মামলা দায়েরের পর মোহন নামে এজাহারভুক্ত এক আসামিকে খুলনা থেকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar