1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের ৩ দিন পরে ভৈরব নদ থেকে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

নিখোঁজের ৩ দিন পরে ভৈরব নদ থেকে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে নিখোঁজ হওয়ার তিনদিন পর হাবিবুর রহমান হাবিব (২৫) নামের এক যুবকের মরদেহ ভৈরব নদ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভাগদী বালির মাঠ এলাকার পাশে ভৈরব নদ থেকে যুবকটির মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের হাত ও পাঁয়ে বালির বস্তা বাঁধা ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭জুলাই শনিবার উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল মোল্যার ছেলে হাবিবুর রহমান হাবিব নিখোঁজ হন। নিখোঁজের পর তার স্ত্রী ভাটপাড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই দিন থেকে নিখোঁজ হাবিবকে খুঁজতে থাকে। নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ ভৈরব নদে ভেসে ওঠে। ধারণা করা যাচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে তার পেট ফেড়ে হাত ও পায়ে চারটি বালির বস্তা বেঁধে ভৈরব নদে ফেলে দেয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান মোড়ল জানান- নিহত হাবিবুর রহমান হাবিব মাদক ব্যবসার সাথে জড়িয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছি।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান- খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar