1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে 'হোটেল জাবি'রে অগ্নিসংযোগ,নিহত ২৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরে ‘হোটেল জাবি’রে অগ্নিসংযোগ,নিহত ২৫

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

শেখ হাসিনা দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করে বিজয় মিছিলে অংশ নেয় বিক্ষুব্ধ জনতা। এতে ছাত্র-জনতা, হোটেল স্টাফ ও বোর্ডার মিলিয়ে ২৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে আরো কমপক্ষে ৮০ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধুনিকমানের হোটেল জাবির ইন্টান্যাশনাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন। গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিকে সব নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে কমপক্ষে ৪ জন বিদেশি রয়েছে। এর মধ্যে ২ জন ভারতীয় ও ২ জন ইন্দোনেশিয়ান ছিলেন বলে জানা যায়। সরজমিন দেখা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত হোটেল সিটি ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে। দ্বিতীয় দফায় ৪টার দিকে তারা অগ্নিসংযোগ করে। এসময় হোটেলে নিচ থেকে ১২, ১৩ ও ১৪ তলায় আগুন জ্বলতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যান। এ সময় হোটেলে আটকা পড়া কয়েকজন ১৪ তলার বারান্দায় গিয়ে উদ্ধারের জন্যে হাত নেড়ে আকুতি জানান। উদ্ধারকারী একটি হেলিকপ্টার হোটেলে ছাদে ল্যান্ড করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আটকাপড়া এক ব্যক্তি ছাদে গিয়ে দাঁড়ালে হেলিকপ্টার তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কয়েকটি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও ভাংচুর ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়ি, অফিস, ছাপাখানায়, উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাসা ভাংচুর ও অগ্নিসংযোগ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ইউনিলিভারের গোডাউনে লুটপাট, কাউন্সিলর যুবলীগ নেতা আলমগীর কবীর সুমনের বাড়ি ভাঙচুর, সদর উপেজলা আওয়ামী লীগ সভাপতি মোহিত নাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar