1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলার কুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে এক নারী । শুক্রবার সকাল ৯ ঘটিকার দিকে কুলিয়া ইউনিয়নের বহেরা উত্তর পাড়া ইটের-ভাটার দক্ষিণ পাশের সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শিশুর নাম আলী হোসেন (৮), সে পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা গ্রামের সফিকুল গাজীর পুত্র, গুরুতর আহত নারী মৃত্যু আলী হোসেনের নানী সে বহেরা গ্রামের শওকত আলীর স্ত্রী রুপবান খাতুন(৪০)।

সরজমিনে গিয়ে জানা যায়, আলী হোসেন ও তার নানী ইটের ভাটা সেলুনের দোকান থেকে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা কালীগঞ্জগামী মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আলী হোসেনের মৃত্যু হয়, নানী রূপবান খাতুন গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ঘাতক মাইক্রো বাসটির নাম্বার (ঢাকা মেট্রো- চ ৫১ -৫৮১২), গাড়ীর মালিকের বাসা কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে, তার নাম আব্দুর রউফ, গাড়ী চালক কালীগঞ্জ উপজেলার নারানপুর গ্রামের মৃত্যু হাসানের পুত্র পারভেজ হোসেন বাবু।

আলী হোসেনের মৃত্যুর সংবাদ শুনে এলাকাবাসী ড্রাইভার ও মাইক্রো বাসটি আটকে রেখে সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের যান বহন চলাচল তৎক্ষনাত বন্ধ করে দেয়। আইন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাৎক্ষণিক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কুলিয়ার ইউপি সদস্যা ফতেমা খাতুন, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, কুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হোসেন আলী, বিএনপি- জামায়াত এর নেতাকর্মীবৃন্দ ও গ্রাম পুলিশরা যানজট নিরসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এসময় কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন, ও যুগ্ম সাধারন সম্পাদক সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

বর্তমান দেশের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে না আসায় স্থানীয়দের মাধ্যমে মিমাংসা করে শিশুর লাশটি স্বজনদের কাছে দেওয়া হয় এবং গাড়ীসহ ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar