1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জননিরাপত্তায় নীলডুমুর ১৭ বিজিবির টহল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

জননিরাপত্তায় নীলডুমুর ১৭ বিজিবির টহল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (প্রতিনিধি)। নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটাসহ বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধসহ থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিতে দেখা যায় বিজিবিকে। এছাড়াও এসব এলাকার বিভিন্ন থানা পরিদর্শন করে তাঁরা।

কালিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর পরিচালক, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্ বলেন, আমরা সীমন্ত রক্ষার পাশাপাশি নিয়োজিত হয়েছি বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রয়োজন সেটা নিয়ে কাজ করা। যে অফিসিয়াল কার্যক্রম গুলো চালু করা প্রয়োজন সেগুলোকে চালু করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং রাষ্ট্রযন্ত্রকে চালু করা। এখন আমাদের প্রধান দায়িত্ব হল আমাদের যে থানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই থানাগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং থানাগুলোতে কার্যক্ষম করা। থানাগুলোকে কার্যক্রম্য শুরু করতে পুলিশ প্রশাসনকে যে সহযোগিতা করার তা বিজিবির পক্ষ থেকে করা হবে।

এছাড়াও তিনি বলেন, এই মুহূর্তে থানা গুলোকে যদি কার্যক্ষম করতে না পারি তাহলে আমাদের জনগণ তাদের কাঙ্খিত সেবাটুকু পাবে না। আর কাঙ্খিত সেবাটুকু না পেলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি হয়েছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এবং শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা থানার কার্যক্রম চালু করতে পুলিশকে সহায়তা সহ ২৪ ঘন্টা থানা পাহারায় কাজ করছে বিজিবি।

এসময় আরো উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক রাকিব হোসেন, মিডিয়া সমন্বয়ক শেখ শোয়েব আহমেদ, সমন্বয়ক রিয়াজ হোসেন, কালিগঞ্জ থানার নিরাপত্তায় কর্মরত আনসার ব্যাটেলিয়ানের সদস্য হাবিলদার শাহীন তালুকদার, মিনহাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar