1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নব উদ্যমে আরো বেগবান হয়ে নাগরিক সেবায় কুড়িগ্রাম জেলা পুলিশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নব উদ্যমে আরো বেগবান হয়ে নাগরিক সেবায় কুড়িগ্রাম জেলা পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩২ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রামে পুরোদমে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রামে সকাল থেকে জেলার ১২টি থানার প্রত্যেকটিতে পুরোদমে শুরু হয়েছে পুলিশের স্বাভাবিক কার্যক্রম। সকালে জেলাশহরসহ প্রতিটি থানা এলাকায় আনুষ্ঠানিক ভাবে পুলিশ মহড়া বের হয়। এসময় বাজার ও বিভিন্ন  মোড়ে মোড়ে জনগণকে সচেতন করে পুলিশ এবং তাদের সাথে থেকে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশের উপস্থিতিতে সড়কে ফিরে এসেছে শৃংখলা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ। থানায় থানায় শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, থানায় আগত সেবাপ্রার্থীদের জিডি, অভিযোগ, মামলা  গ্রহণ, নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে।  এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিআর সহ অন্যন্য কার্যক্রম অব্যহত আছে। প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। নব উদ্যমে আরো বেগবান হয়ে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে নিষ্ঠা , দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত ।  কাজেই  যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানার পুলিশকে জানাতে আহ্বান জানান পুলিশ সুপার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar