1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের মতবিনিময় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

শ্যামনগরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত সাংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. এম মনিরুজ্জামান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে বারোটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভা হয়। বিএনপি নেতা ড. এম মনিরুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে সব সাংবাদিক ভাইদের উচিত হবে সত্য সংবাদ প্রচার করে জাতির সামনে তুলে ধরা। তিনি বলেন, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বিএনপির নামে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না।

বিএনপির এ নেতা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাদের ওপর যে কোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর ও কালিগঞ্জ বাসীকে সচেতন থাকতে হবে। সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, বিএনপি নেতা জি এম আবু ইউসুফ, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান গাজী, সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, যুগ্ন আহবায়ক রেজাউল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar