1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক সচিবের দুটি বাসা থেকে তিন কোটি টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ দুই বাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালের, যিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও জ্যেষ্ঠ সচিব হিসেবে ওই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

ডিএমপির সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের দুই ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ অর্থ উদ্ধার করা হয়।

অভিযানের সময় সাবেক সচিব শাহ কামাল বাসায় ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও নেই।

বাসা দুটি থেকে উদ্ধার করা অর্থের মধ্যে নগদ টাকার পরিমাণ প্রায় তিন কোটি ১ লাখ টাকা। বিদেশি মুদ্রা ১০ লাখ টাকা সমমূল্যের। বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালেশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার দক্ষিণ কোরিয়ান ইয়ান ও ১৯৯ চাইনিজ ইয়ান।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চলে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ ২৪ ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar