1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল দূর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনা স্থলেই নিহত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) দুপুরে ভোমরা মহাসড়কে আলিপুর সবির এর বাঁশতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন-আলিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন খলিল সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের আলিপুর দিঘির পাড় সংলগ্ন নূরআলী সরদারের ছেলে হান্নান (৪০)। 

জানা যায়, জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে বলে জানান তারা।তাদের মৃত্যুর সংবাদ শুনে ২ পরিবারের সদস্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যসূত্রে জানা গেছে, ভোমরা স্থল বন্দর গামী ঢাকা মেট্রো-ট-১৮২১৯ নাম্বার ট্রাকটি বেপরোয়া ভাবে চলার একপর্যায়ে বিপরীত দিকে গিয়ে সাতক্ষীরাগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চালক দ্রুতগতিতে চলমান অবস্থায় ব্রেক করার কারণে ট্রাকটি ঘুরে পিছনের দিকে আসে। এ অবস্থায় পূনরায় ট্রাকের পিছনের ধাক্কা লাগায় মোটরসাইকেল আরোহী ২ জন বিদ্যুতের খুটিতে আঘাত পেয়ে ঘটনা স্থলেই মারা যান।

ট্রাকটির মালিক ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের ডাবলু মিয়া বলে জানা গেছে। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাক্টটি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar