1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ছাত্রলীগ নেতার দাপটে স্থানীয় জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ  - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে ছাত্রলীগ নেতার দাপটে স্থানীয় জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর পানখালি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু আতিয়ার গাইনের ছেলে ছাত্রলীগের নেতা আশিকুর রহমান এর দাপটে দীর্ঘদিন জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে আসছে বলে ওই চলাচলের পথটিতে আজও পর্যন্ত পানিবন্দী রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভুগী দেদারুল আলম। 

তিনি আরো বলেন বিগত ৩৫ বছর যাবত আমরা এই পথ দিয়ে চলাচল করে আসছি, বর্ষার মৌসুমে পথটিতে হাটুর উপরে পানি জমে থাকে ,সেখানে সংস্কার করতে গেলে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বাধা দিয়ে আমাদের এই পথটি ব্যবহারের অনুপযোগী করে রেখেছে। এছাড়াও সাতক্ষীরা জেলা পরিষদ ,শ্যামনগর উপজেলা পরিষদ ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে আশিকের নামে বিচার দিয়েও কোন ফায়দা পায়নি। এমন কি আমাদেৱ বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখিয়ে আসতেছে আশিক।

পানখালী গ্রামের নুরুল ইসলাম গাইনের কাছে পথের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা কয়েকটি পরিবার বহুদিন যাবত এই পথ দিয়ে চলাচল করে থাকি, তবে আশিক গায়ের জোরে আমাদেরকে এই পথে মাটি না দিতে দেওয়ায় আজও আমরা হাটু পানি দিয়ে চলাচল করি। তিনি আরোও বলেন, আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে হলে হাটু পানি পার হয়ে যেতে হয়। 

ভুক্তভুগীরা দাবী করে বলেন, আমরা এই পথ টি সংস্কার করে ব্যবহার উপযোগী করতে পারি সেই জন্য  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে জানতে আশিকুর রহমানের মোবাইল ফোনে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। তবে এ বিষয়ে আশিকুর রহমানের চাচা রবিউল ইসলামের কাছে পথের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা দেদারুলদের পথ বাঁধতে বাধা দেই নাই, তাদের পথ তারা বেধে নেক আমাদের কোন আপত্তি নাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar