1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই স্কুল ছাত্রীকে আর জি কর কান্ডের হুমকি অটো চালকের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দুই স্কুল ছাত্রীকে আর জি কর কান্ডের হুমকি অটো চালকের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।’ কলকাতার তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের নৃশংস ঘটনার উদাহরণ টেনে মহারাষ্ট্রের দুই স্কুল ছাত্রীকে হুমকি অটো চালকের। তাতে অবশ্য দমেনি দুই কিশোরী। অটো থামিয়ে চালককে বেধড়ক মারধর করে তারা। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের নাগপুরে স্কুল ছাত্রীদের হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অটোর পিছনে বসেছিল দুই ছাত্রী। তারা খুব জোরে জোরে কথা বলছিল। তাতেই আপত্তি করেছিলেন চালক। কান দেয়নি ছাত্রীরা। এর পরই অটো চালক তাদের হুমকি দেন বলে অভিযোগ। বলেন, ‘আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।’ সঙ্গে সঙ্গে ছাত্রী দুজন অটো থামাতে বলে। গাড়ি থামালে চালককে টেনে নামিয়ে মারধর করে তারা।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জানাজানি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারা। তবে চালক মদ্যপ ছিলেন বলে খবর স্থানীয় সূত্রে। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar