1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরনদীতে বাসের ধাক্কায় মা ছেলে নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

গৌরনদীতে বাসের ধাক্কায় মা ছেলে নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রী মা ছেলে নিহত হয়েছেন। আজ রোববার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার বেজহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় থ্রি-হুইলারের ছয় যাত্রী আহত হন। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী বাসটিকে গৌরনদী থেকে জব্দ করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সুমি আক্তার (৩০) ও তাঁর শিশু সন্তান আজমাইন (৪)। নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার আজম মৃধার স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান বলেন, বরিশাল থেকে যাত্রীবাহী বাস যমুনা পরিবহণের বাস ঢাকায় যাচ্ছিল। অপর দিক থেকে একটি থ্রিহুইলার যাত্রী নিয়ে আসছিল। তখন বাসটি থ্রিহুইলারকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস ও থ্রিহুইলার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar