নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে জোরপূর্বক প্রবাসীর জমি দখল নিতে জমিতে থাকা দোকান
ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মৃত বক্কার মোল্লার ছেলে আজাহার মোল্যা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভিযুক্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত জেলমান শেখের ছেলে ইলিয়াস শেখ (৫০), ইপি শেখ (৪৫), রউফ শেখ (৪২), আজগার শেখ (৩৮) এবং একই গ্রামের ইলিয়াস সরদারের ছেলে জুয়েল সরদার ও মেয়ের জামাই শিমুল (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে দুইটা দলিলের মাধ্যমে মরিয়ম বেগম ও আসমা বেগমের কাছ থেকে ১ শতক ৬০পয়েন্ট জমি কিনে দোকানঘর তৈরী করে ব্যবসা পরিচালনা করেন। ওই জমি দখল করার লক্ষ্যে গত ২৪ আগষ্ট শনিবার সকালে দোকানঘরটি ভেঙে ঘরের টিন কাঠসহ সবকিছু লুট করে নিয়ে জমি দখল করে নেয়। জমির মালিক আজহার মোল্যা জানান, আমার কেনা জমি জোর করে দখল করেছে ইলিয়াস শেখ।
বিষয়টি প্রশাসন তদন্ত করে সঠিক সমাধান করুক। আমার জমি ফেরত পেতে চাই। জমি বিক্রিকারী মরিয়ম বেগমের ছেলে আফিজুর রহমান জানান,আমার মা জমি আজাহারের কাছে বিক্রি করার পর জমি মেপে মা আমিসহ মামারা আজাহারকে দখল বুঝিয়ে দিয়েছিলাম। এখন ওই জমি নিয়ে যদি আদালতে মামলা হয় তবে আমাদের তো কিছু করার নেই।
অভিযুক্ত ইলিয়াস শেখ ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার দুইবোন জমি বিক্রি করেছে আমি আদালতে আমানতের মামলা করেছি। আদালতে জমি পেলে আমি জমি ছেড়ে দেবো। আমি আজাহারকে কোনদিন জমি মেপে বুঝিয়ে দেয়নি। আদালতে মামলা থাকা অবস্থায় আজাহার ওই জমি জোর করে দখল করেছিলো।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, আমার ইউনিয়নে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সঠিক ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমার ইউনিয়নে আমি কোন অনিয়ম হতে দেবোনা।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।