1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশে পাচারকালে মাদকসহ এক চোরাকারবারি আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশে পাচারকালে মাদকসহ এক চোরাকারবারি আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০৯ জন খবরটি পড়েছেন

জেলার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি এবং চার বোতল বিদেশি মদসহ ইমন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার সকাল ৭ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির রাজপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত ইমন রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের ভিতরে রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজ এর সমন্বয়ে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে অবস্থান নিয়ে ইমন নামে এই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতকারীর ব্যক্তির ব্যাগ তল্লাশী করে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও চার বোতল মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় দু’টি মাদক মামলা রয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar