1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পিতাকে ধরে পেটালো পুত্র - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে পিতাকে ধরে পেটালো পুত্র

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ জন খবরটি পড়েছেন
পুত্রের হাতে নির্যাতিত পিতা- রেজাউল ছবি-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে পিতাকে ধরে পেটানোর অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। দাদপুর গ্রামের রেজাউল শেখ (৩০) তার জন্মদাতা পিতা নেসার শেখ (৫৬)কে বেদম মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেজাউলের পিতা নেসার শেখ প্রেস ক্লাবে এসে অভিযোগ করে বলেন, আমার স্ত্রী রিজিয়া বেগম (৪৭) প্রতিবন্ধী হওয়ায় তার নামে গণমুখী ফাউন্ডেশন থেকে ২০ হাজার টাকার ঋণ পাশ করিয়েছিলাম কিন্তু আমার স্ত্রী ভালো চলাফেরা করতে না পারায়, সেই টাকাটা উঠানোর জন্য আমি আমার ছেলের বউ আরিফা খাতুনকে বলি টাকা গুলো উঠিয়ে দেওয়ার জন্য। সব কাগজ পত্র ঠিক হয়ে যার পরে বৌমা টাকা গুলো উঠিয়ে না দিয়ে চলে যায়। তার একদিন পরে আমি বৌমাকে গিয়ে বকাবকি করি, তুমি টাকা উঠিয়ে দিতে চেয়ে এখন আর যেতে চাচ্ছো না কেন? তুমি আগে বলে দিতে পারতে আমি পারবো না। পরে ছেলের সাথে বৌমা কি বলেছে জানি না।

শনিবার সন্ধ্যায় সাইকেল চালিয়ে এসে রাস্তার ওপর ফেলে ও দেয়ালের গায়ে চেপে ধরে কিল,ঘুষি, লাথি, চড় মারে।তাছাড়াও সে প্রায় সময় আমাকে সহ তার প্রতিবন্ধী মা ও ২ বোনকে ধরে ধরে মারে। 

এ বিষয়ে জানতে রেজাউলের কাছে মোবাইলে যোগাযোগ করলে সে পরে কথা বলবে বলে কেটে দেয়।

শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা শেখ তায়জুল ইসলাম বলেন, আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্তা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar