1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ২ শিবির কর্মীকে গুলি করে হত্যা,৬২ জনের নামে মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় ২ শিবির কর্মীকে গুলি করে হত্যা,৬২ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা )প্রতিনিধি। যৌথবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই শিবিরকর্মী হত্যার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহত মারুফ হোসেনের ভাই মোকফুর হাসান বাদী হয়ে এ মামলা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, আঃ খালেকের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, তৎকালীন এস.আই শেখ আলী আকবর, এস.আই তপন কুমার সিংহ, এস.আই ইউনুস আলী গাজী, এস.আই ,তানভীর হাসান, পি. এ.এস.আই, মদন মোহন অধিকারী, এ.এস.আই, দেবাশীষ অধিকারী, এ.এস.আই, শফিকুল ইসলাম, রোকন উদ্দীন, নাঃ- ১৬৩, জাহাঙ্গীর, কং- ৬১৬,আঃ সালাম, কং- ৬৬১,জামিরুল ইসলাম, কং- ৬৪১, গৌতম সাহা, কং- ৩৫৯,মাহাফুজুল হক, কং- ৩৭৪,আঃ মজিদ, কং- ৪৯৩,আনোয়ার, কং- ৭১৭, রেজাউল, কং- ৩৯৯,ইব্রাহিম খলিল, কং- ১৮৪,আবু জাফর, কং- ১৩৭,মঞ্জুরুল, কং- ২৯৫,নূর ইসলাম, কং- ৬২৬,মেহেদী, কং- ১১৩,ইসমাইল, কং- ৪১৭,শাহনেওয়াজ, কং- ৪৭৭,আব্দুল্লাহ, কং- ৭৬৮, কামাল, কং- ৭৬৪,সৌমিত, কং- ৫৭২, মেজর আহম্মেদ হোসেন সোহেল,ডিএডি ওয়াফি হাঃ শহীদ, নাঃ মেহেদী, সামীম, সৈনিক হোসেন, সৈনিক খালিদ, কং জামাল, সৈনিক গোলজার, সুবেদার ,মঞ্জু মোল্যা, ল্যাঃ নাঃ জসিম, সিঃ, মিজান, সিঃ রেজাউল হক, মোঃ মোশারফ হোসেন।

এছাড়াও আসামি হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি , যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, মোঃ মান্নান হোসেন, সুভাস ঘোষ, মোঃ আরিফ বিল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান , সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ গাজী, দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নির্মল কুমার মন্ডল, আকবর আলী, মোঃ আছরপ গাজী, আকিনুর গাজী।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) কে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় বাদী মামলা করার সাহস পাননি। এখন শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায়বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে জানান বাদী নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান।

বাদী পক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar