1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ জন খবরটি পড়েছেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬৪ লাখ টাকা (২.৭৮৪ কেজি) মূল্যমানের স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় আটক করা হয়েছে দুই নারী যাত্রীকে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- ইএ-১৪৮ বিমানটি শাহজালালে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে দুই যাত্রী ছনিয়া আক্তার ও ছালমা বেগমকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। তাদের দুইজনের কাছে থাকা দুইটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুই বান্ডিলে ২৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার মোট ওজন ২.৭৮৪ কেজি। এর বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

জব্দ করা স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়েছে। বিমানবন্দর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar