1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সরকারি খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও স্থাপনা উচ্ছেদ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে সরকারি খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও স্থাপনা উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি খাল থেকে অবৈধ নেট পাটা ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর হাতকাটা খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও হরিনগর তোহা বাজারে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। উচ্ছেদ অভিযানে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক, মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফয়েজ উদ্দিন, মুন্সিগঞ্জ নৌ পুলিশ সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খলীল গায়েন অবৈধভাবে পরানপুর গ্রামের হাতকাটা খালের একটি অংশ নেট পাটা দিয়ে দখল করে রেখেছিলেন, যা খালের পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি করছিল। তাই খালটির প্রবাহ পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও, হরিনগর তোহা বাজারে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান, তহমিনা ও মিজানুর রহমান সিংহড়তলিতে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছিলেন। স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত জানিয়েছে, এ ধরনের অবৈধ দখলদারি ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar