সিলেটের বালাগঞ্জে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর আগে আছলাম মিয়া ও চাচাতো ভাই আশিক মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরের স্লুইসগেইট সংলগ্ন বড়ভাঙ্গা নদীতে শিরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এসময় আহত আশিক মিয়া, ছৈইল মিয়া, আলাল মিয়া, আছলাম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বালাগঞ্জ থানা ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ কালবেলাকে বলেন, মারামারির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখনো থানায় কোন মামলা দায়ের হয়নি।