1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত মতিয়ার হত্যাকান্ডে ২ আসামি আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত মতিয়ার হত্যাকান্ডে ২ আসামি আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত মতিয়ার বিশ্বাস হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, শনিবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত উপজেলার গরুহাট এলাকা থেকে মৃত শাহাদৎ শিকদারের ছেলে মোয়াজ্জেম শিকদার (২৬) এবং নওয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে মশরহাটি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন আল আজাদকে (৪০) আটক করা হয়।

এ বিষয়ে রোববার বিকালে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান- পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মতিয়ার বিশ্বাসকে হত্যা করে। এ হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করে সাতদিনের রিমান্ড চেয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্যেখ্য বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় একদল সন্ত্রাসী উপজেলার মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে প্রবেশ করে রাতের আঁধারে ৩জনকে কুপিয়ে জখম করলে মতিয়ার বিশ্বাস নামের একজন ঘাটশ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar