দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলা সদরের দেবহাটা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ‘কিংকর দত্ত স্টেশননারী’র দোকানে ১ হাজার টাকা জরিমানা করেছে ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (২রা অক্টোবার ) দুপুর দেড়টায় উপজেলার দেবহাটা বাজারে কিঙ্কর দত্তের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। ভ্রাম্যমান আদালতের পরিচালক অভিযুক্ত ওই দোকানে মেয়াদ উত্তীর্ণ কোক বিক্রি হচ্ছে। আদালত এব্যাপারে দোকানদার কে ১ হাজার টাকা জরিমানা করে এবং সাথে সাথে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি না করতে সতর্ক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন ভেজালরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।