1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে আব্দুল আজিজ (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্দুর রশিদ শেখকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুলনা রুপসা থানা এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (২ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শ্যামনগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুর রশিদ শেখ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকার মৃত অছির উদ্দিন শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর নির্মানাধীন দোকানের দখল নিয়ে বিরোধের জেরে গাবুরার ডুমুরিয়া এলাকায় দুই ভাই ও তিন ভাইপো মিলে পল্লী চিকিৎসক আব্দুল আজিজকে মারপিট করে। পরে তাকে (পল্লী চিকিৎসক আব্দুল আজিজ) উদ্ধার করে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আজমুন নাহার বাদি হয়ে তার দুই চাচা আব্দুল হাকিম, আব্দুর রশিদসহ চাচাত ভাই আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে আসামী করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করে।

শ্যামনগর থানা মামলা নং ২৩(০৯)২৪,। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) (ভারপ্রাপ্ত ওসি) ফকির তাইজুর রহমান বলেন, পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্দুর রশিদ শেখকে আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar