1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরার গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রধারী ছিনতাইকারীকে ধরলেন মহিলা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাতক্ষীরার গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রধারী ছিনতাইকারীকে ধরলেন মহিলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। গুলি করে বিকাশের ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রধারি ছিনতাইকারীকে ধরলেন এক মহিলা । গুলিবিদ্ধ ওই বিকাশ ব্যবসায়ী ভর্তি হলেন হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, শনিবার দিনগত রাত ১২ টার দিকে সাতক্ষীরার নলতা ইউনিয়নের মাটিকুমড়া এলাকায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক ছিনতাইকারীর নাম হৃদয় (৩০)। সে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

গুলিবিদ্ধ শাহ আলম পূর্ব নলতার ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা।

রোববার (০৬ অক্টোবর) সকালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, রাতে নলতা বাজার থেকে বিকাশ ব্যবসায়ী শাহ আলম কাজ শেষে এক সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার (রফিকুল) বাড়ির কাছে ধস্তাধস্তি ও চিৎকার চেঁচামেচি শুনে তিনি ও তার স্ত্রী টর্চলাইট নিয়ে বাইরে আসেন। এসময় ওই ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী শাহ আলমকে গুলি করে। গুলি শাহ আলমের পেটে লাগে। ছিনতাইকারী আরো একটি গুলি করার চেষ্টাকালে তার স্ত্রী টর্চলাইট দিয়ে আঘাত করে অস্ত্র সহ ছিনতাইকারী হৃদয়কে আটক করে।

বিএনপি নেতা রফিকুল ইসলাম আরো বলেন, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীর সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।গণপিটুনি দিয়ে আটক হৃদয়কে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়া হয়।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। গুলিতে আহত শাহ আলম সাতক্ষীরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar