1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া ৫ লক্ষ টাকার রড - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরণখোলায় ৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া ৫ লক্ষ টাকার রড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় সাইনবোর্ড -শরণখোলা আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ি ব্রিজের নির্মাণ কাজের জন্য রাখা প্রায় পাঁচ টন রড চুরির ৭ দিন পরেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনার ৩ দিন পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। ১লা অক্টোবর ভোর রাতে উপজেলার তাফালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি শরণখোলা থানা পুলিশ অবহিত হলে পুলিশের অফিসার ইন চার্জ এএইচএম কামরুজ্জামান ২ অক্টোবর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই কাজের দায়িত্বে থাকা মীর হাবিবুল আলম ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সোহেল খান জানান, সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪৫ কোটি টাকা ব্যায়ে চারটি ব্রিজের কাজ চলমান রয়েছে এরমধ্যে তাফালবাড়ি বাজার সংলগ্ন একটি। গত কয়েক মাস আগে কাজ শুরু করলেও বৃষ্টির জন্য কিছুটা ধীরগতি হয়। ব্রিজের কাজের জন্য রাখা প্রায় ৫ টন রড গত ১ লা অক্টোবর গভীর রাতে কে বা কাহারা চুরি করেছে তা তারা জানেন না। বিষয়টি তাফালবাড়ি বাজার পাহারাদারের মাধ্যমে তারা জানতে পারে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায় প্রায় ৫ টন রড ১২ থেকে ১৪ জনের একটি একটি দুর্বৃত্ত চক্র দেড় ঘন্টা বসে ওই রড় ট্রাকে উঠিয়েছে। তবে নিরাপত্তাহীনতার স্বার্থে অনেকেই মুখ খুলছেন না। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমের ম্যানেজার সোহেল খান বলেন, গত ৩ অক্টোবর শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন তিনি অল্প কয়েকদিন আগে বাগেরহাটে যোগদান করেছেন। বিষয়টি জানেন না তবে খোঁজখবর নেবেন এবং মালামাল যারা রেখেছেন তাদের নিরাপত্তার দায়িত্বে লোক রাখা উচিত ছিল বলে মনে করেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেছে। তবে চুরি হওয়া মালামাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar