1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরেশ্বরী কালী মন্দিরের স্বর্ণের মুকুটের সন্ধান মিলেনি,চোরের ছবি প্রকাশ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরেশ্বরী কালী মন্দিরের স্বর্ণের মুকুটের সন্ধান মিলেনি,চোরের ছবি প্রকাশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ জন খবরটি পড়েছেন
ছবি- যশোরেশ্বরী কালী মন্দিরের স্বর্ণের মুকুটের ,চোর

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরের শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দির থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুটের এখন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৭শে মার্চ ২০২১ সালে কালী মায়ের মন্দিরে পূজা দিতে এসে স্বর্ণের মুকুটটি মা কালীর মাথায় উপহার হিসেবে পরিয়ে দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুরির ঘটনায় জড়িত যুবককে এখনো শনাক্ত করা যায়নি। যদিও পুলিশ মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ও পরিচ্ছন্নতাকর্মী রেখা রানীসহ সাতজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় কোনো মামলা হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৯ মিনিটে এক যুবক মন্দিরে প্রবেশ করে মা কালীর মাথায় থাকা স্বর্ণের মুকুট খুলে নিয়ে যায়। এদিকে স্থানীয়দের দাবি, মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবক স্থানীয় নয়। শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সীমান্ত এলাকায় তার ছবি ছড়িয়ে দিলেও কোনোভাবে তাকে কেউ শনাক্ত করতে পারেনি। সিসি ক্যামেরায় জিন্সের প্যান্ট ও সাদা টি- শার্ট পরিহিত যুবকের একার ছবি ধরা পড়লেও চুরির ঘটনায় আরও অনেকে জড়িত বলে স্থানীয়দের দাবি।

তবে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, শনিবার ও মঙ্গলবার পূজার জন্য সেই মুকুট মন্দিরে নিয়ে আসা হতো। তবে বৃহস্পতিবার সেই মুকুট চুরি হলেও মঙ্গলবার পূজার পর কেন মুকুট বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। এত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হওয়া সত্বেও কর্তৃপক্ষ ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি। তিনি আরও বলেন, সার্বিক দৃশ্য দেখার ও জানার পর মনে হয়েছে, চুরির সুযোগ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল মন্ডল বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, যারা মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে ফুটেজে দৃশ্যমান যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। মন্দিরের পুরোহিত একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় কোনো মামলা হয়নি। এখানে এসে তারা মামলা করবেন বলে জানান ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar