1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরেশ্বরী মন্দিরে মা কালীর মুকুট চুরির ঘটনায় মামলা,আটক ৪ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরেশ্বরী মন্দিরে মা কালীর মুকুট চুরির ঘটনায় মামলা,আটক ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় প্রায় ৩৫ ঘন্টা পর মামলা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় বাদি হয়ে শনিবার দিবাগত রাত দুইটায় শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলা  নং ১২। মামলায় অজ্ঞাত নামীয় ব্যক্তিদের আসামী করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবিকে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিকে চুরির রহস্য উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করেছে ডিবি। আটককৃতরা হলো মন্দিরের পুরোহিতের সহকারী অপূর্ব সাহা(৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু(৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী(৪২) ও পারুল বিশ্বাস(৪১)। 

মামলার এজাহারে বাদি জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় উল্লেখ্য করেন শ্রী শ্রী যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। বিগত ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। গত ২০২১ সালে নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রুপার উপর সোনার জলের রং করা উক্ত দামী মুকুট পরিয়ে দেন।  মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন এক অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতা কর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যায়। পরক্ষনে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যায়। 

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে উক্ত মামলায় আটক করেছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে সনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar