1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; লাপাত্তা স্বামী - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; লাপাত্তা স্বামী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৮ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে প্রীতি মন্ডল নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ শনিবার গভীর রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রীতি মন্ডলের বাবা উত্তম মন্ডল জানান, আমরা খবর পাই আমাদের মেয়ে মারা গেছে, সাথে সাথে আমরা তার স্বামীর বাড়ি আড়পাড়াতে যাই, গিয়ে দেখি খাটের ওপর মেয়ের মরদেহ পড়ে আছে। পরিবারের লোকজন থানায় খবর দিলে শনিবার রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রীতির পরিবারের লোকজনের দাবি পরিকল্পিত ভাবে মেয়েকে মেরে পালিয়েছে তার স্বামী সৌমিত্র ধর ও তার পিতা অমর ধর। এমনকি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেনি তার শ্বশুর বাড়ির লোকেরা। জানা যায়, দুই বছর আগে পরিবারের সম্মতি ছাড়াই সৌমিত্র ধরের হাত ধরে প্রীতি মন্ডল সৌমিত্র ধরের বাড়িতে আসে। সৌমিত্রের পরিবার নিজেদের দায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর থেকেই সৌমিত্রের পরিবার প্রীতি মন্ডলকে ভালোভাবে মেনে নিতে পারেনি। প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে খাকতো।

নিহতের শ্বাশুড়ি স্বপ্না মন্ডল বলেন, তাদের বৌমা নিজেই গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের দাদা হরিনাথ বিশ্বাস বলেন, প্রীতির স্বামী ও তার পরিবারের লোকজন মিলে তাদের বোনকে মেরে ফেলে তার লাশ রেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সবাই। এখন তারা গলায় ফাঁস লাগানোর নাটক সাজাচ্ছেন।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar