1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া এবং র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ উপস্থিত অতিথিরা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, যা দিবসটির তাৎপর্যকে আরও বৃদ্ধি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar