1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বড় ভাইকে গলাটিপে হত্যার চেষ্টা; থানায় অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে বড় ভাইকে গলাটিপে হত্যার চেষ্টা; থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর উপজেলার পায়রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আবুল কাশেম খাঁনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় তারই ছোট ভাই হাশেম আলী খাঁন। এ ঘটনায় শনিবার সকালে ছোট ভাইসহ ৫জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন বড় ভাই আবুল কাশেম খাঁন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার পায়রা গ্রামের সলেমান খাঁনের বড় ছেলে আবুল কাশেম খাঁন বিগত সাতবছর আগে ইজাহার আলী খাঁনের কাছ থেকে ১১শতক জমি কিনে ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার সকালে হাশেম আলী খাঁনের নেতৃত্বে তার ছেলে বাপ্পি খাঁ, হাবিবুর মোল্যার ছেলে রিফাত মোল্যা, শহর আলী খাঁর ছেলে ইমামুল খাঁ ও শওকত আলী খাঁর ছেলে মো: আব্দুল্লাহ দা-কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে ওই জমির ওপর অনধিকার প্রবেশ করে জমিতে থাকা লম্বু গাছ কাটার চেষ্টা করেন। গাছ কাটতে বাঁধা দেওয়ায় তার ভাইপো বাপ্পি খাঁ বাঁশের লাঠি দিয়ে চাচা আবুল কাশেম খাঁনকে বেধড়ক পিটিয়ে জখম করে। এসময় ভুক্তভোগীর ছোট ভাই হাশেম আলী খাঁ বড় ভাইকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় পরিবারের লোকজন ছুটে এসে আবুল কাশেম খাঁনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আবুল কাশেম খাঁন বাদি হয়ে ভাই, ভাইপোসহ ৫জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার এসআই মনিরুল ইসলাম জানান- অভিযোগ পেয়ে বিষয়টির তদন্ত চলছে। তদন্তপূর্বক সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar