নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে ২১কেজি হরিণের মাংস সহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার (২০শে অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলেখালি এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক ২১ কেজি হরিণের মাংসসহ ০২ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মাহমুদ মল্লিকের ছেলে মশিউর রহমান শামিম (৪৭) ও একই গ্রামের মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম মুনতাসির ইবনে মহসীন বলেন, জব্দকৃত হরিণের মাংস, মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকার্তার নিকট হস্তান্তর করা হয়েছে।