1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক ডিবি প্রধান হারুন কে স্ত্রীসহ ঘনিষ্ঠজনদের দুদকে তলব - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সাবেক ডিবি প্রধান হারুন কে স্ত্রীসহ ঘনিষ্ঠজনদের দুদকে তলব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলাদা নোটিশে তাদের আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার অনুরোধ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পাঠানো ওই নোটিশে সই করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। হারুন অর রশীদ, তার স্ত্রী ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের পরিচালক শিরিন আক্তার, মা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরা খাতুন, ভাই ও এমডি এবিএম শাহরিয়ারকে ৩১ অক্টোবর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে, হারুনের চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. মতিউর রহমান, খালা মোছা. মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচাতো ভাই আল রাসেলকে ৩ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ১৮ আগস্ট আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরদিন ১৯ আগস্ট সংস্থাটির উপ-পরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তার রাজধানীতে দুডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দায় গড়েছেন অঢেল সম্পদ।

অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রি, পাসপোর্ট, নির্বাচন কমিশনসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয় বলে জানা গেছে। সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar