বাঘারাপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারাপাড়ায় ৩ টি চাইনিজ কুড়ালসহ ইমরান হোসেন নামে যুবলীগের একজন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইমরান দয়ারামপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে এবং দয়ারামপুর ফাজিল মাদ্রাসার একজন কর্মচারী।
বাঘারপাড়া থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে যৌথবাহিনী টহলের সময় জানতে পারে, ইমরানের ঘরে অস্ত্র আছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তার দয়ারামপুরের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার শোয়ার ঘর থেকে তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অস্ত্র আইনে মামলা দিয়ে ইমরান হোসেনকে দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।