নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রাম থেকে একটি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ জসিম সরদার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। গোপন সংবাদের র্ভিত্তিতে রোববার রাতে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে আটক করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত জসিম সরদার সিরাজকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, অভয়নগরের সিরাজকাঠি এলাকায় কতিপয় সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে মাদক বেচা-কেনা করার উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার এবং সাত রাউন্ড গুলিসহ সন্ত্রাসী জসিম সরদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভয়নগর থানা পুলিশে সোপর্দ করা হয়।