1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সেবক গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে কর্মকর্তাদের অঙ্গীকার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে সেবক গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে কর্মকর্তাদের অঙ্গীকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯১ জন খবরটি পড়েছেন

সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সংবাদ সম্মেলন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে ‘সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডর গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর অভয়নগর উপজেলা শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, ২০১২সালে গ্রাহকদের জমাকৃত টাকা দিয়ে নওয়াপাড়া বাজারে হোটেল কাকলী নামে পরিচিতি একটি ভবন ৭শতক জমিসহ ক্রয় করা হয়। ২০১৩ সালে সরকারি নিষেধাজ্ঞায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে ভবনসহ ওই ৭শতক জমি সেবক কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, আব্দুর রহমান ও আব্দুল্লাহ আল মামুনের নামে রেজিস্ট্রি করা হয়। পরবর্তীতে গ্রাহকদের জমাকৃত ২ কোটি টাকাও পরিশোধ করা হয়। বর্তমানে ২ হাজার ২শ সদস্যের জমাকৃত ৪ কোটি ৫২ লাখ টাকা মূলধন পরিশোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরো বলেন, ২০১৬ সালে আমরা ওই জমিতে মার্কেট নির্মাণের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তা তরিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের সঙ্গে চুক্তি করি। তারা মার্কেট নির্মাণে ব্যর্থ হলে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে বাধ্য হই। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠান একটি দ্বিতল মার্কেট নির্মাণ সম্পন্ন করে। শর্ত মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠান তার প্রাপ্য অংশ রেজিস্ট্রি করে নিলেও জোরপূর্বক পুরো মার্কেট ভোগ দখল করে আসছে। যে কারণে জমিসহ মার্কেট বিক্রি করা সম্ভব হচ্ছেনা। গ্রাহকদের প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল প্রোপাগান্ডা ছড়িয়ে কিছু গ্রাহকের মাধ্যমে সংবাদ সম্মেলন করিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত। তারপরও আমরা গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে আন্তরিক। তাই অভয়নগরে সেবকের সম্পত্তি বিক্রি করার মধ্য দিয়ে সকল গ্রাহকের জমাকৃত টাকা দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে পারি সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে অভয়নগর সেবকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধশত গ্রাহক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঠিকাদার আসলাম হোসেন বিশ্বাস বলেন, ‘অভয়নগর সেবকের কর্মকর্তারা সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। তারা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভবন নির্মাণ, অর্থনৈতিক লেনদেন, ক্রয়-বিক্রয় ও চুক্তির ক্ষেত্রে সকল দালিলিক প্রমাণ রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar