1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির মামলায় গ্রেপ্তারকৃত অপূর্ব সাহার জামিন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির মামলায় গ্রেপ্তারকৃত অপূর্ব সাহার জামিন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন
ছবি-@ মুকুট নিয়ে পালিয়ে যাচ্ছে জিন্স ও সাদা ‘টি’ শার্ট পরিহিত যুবক-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ১০ অক্টোবর সাতক্ষীরার শ্যামনগরে শ্রীশ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালীমাতার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত পাঁজনের মধ্যে অপূর্ব সাহার জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত এ জামিন আবেদন মঞ্জুর করেন।

ঘটনার বিবরনে জানা যায়, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে কালী মাতাকে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। গত ১০ অক্টোবর বিকেলে মুকুটটি চুরি হয়। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার তদন্তে নেমে ওই দিন বিকেলে পুলিশ ঈশ্বরীপুর গ্রামের মৃত ছিদাম সরকারের স্ত্রী ও মন্দিরের সেবায়েত রেখা সরকার (৪৫),একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপুর্ব কুমার সাহা (৪৬),মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলাকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস ও মন্দিরের পূজারী দীলিপ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে দীলিপ চ্যাটার্জীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় মন্দিরের সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ১১ অক্টোবর শ্যামনগর থানায় ১২ নং মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আহম্মেদ কবীরের উপর ন্যস্ত করা হয়। ওইদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার পর পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে ও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালতে নেওয়ার পরপরই তাদের রিমাণ্ড শুনানী হয়। আদালত তাদের প্রত্যেককের একদিন করে রিমাণ্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদ শেষে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই আসামীদের আদালতে আনা হয়।

এরমধ্যে আসামী রেখা সরকার নিজেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে রাত সাড়ে ৮টার দিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়াও এ মামলায় পুলিশ ঢাকা থেকে গত ২২ অক্টোবর সম্রাট ফারুক নামে এক আসামীকে গ্রেপ্তার করে। ২৩ অক্টোবর ওই আসামী বিচারিক হাকিম সুজাতা আমিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে মন্দির সংশ্লিষ্ট চার আসামীর স্বজনদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ নিয়ে গেলেও পরদিন শুক্রবার সন্ধ্যার পর আদালতে নিয়েই তাদের রিমাণ্ড শুনানী করা হয়। এতে তারা আইনজীবী নিয়োগ করতে পারেননি। ফলে তাদের রিমাণ্ড মঞ্জুর হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড, মিজানুর রহমান পিন্টু মুকুট চুরির মামলার আসামী অপূর্ব সাহার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। একইসাথে আগামিকাল মঙ্গলবার সঞ্জয় বিশ্বাস ও পারুল বিশ্বাসের জামিন শুনানীর দিন ধার্য আছে বলে নিশ্চিত করেন তিনি।

মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আহম্মদ কবীরের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar